ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
গর্ব বাংলাদেশ

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস
ফাইল ছবি।

রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পার বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

সেই সঙ্গে দেশের ১৪ জেলায় যে মৃদৃ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রোববার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে— এ অবস্থায় আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া একই সময়ের মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টি ঝরেছে টাঙ্গাইলে ৫২ মিলিমিটার। 

বিষয় : আবহাওয়ার খবর বৃষ্টির খবর

গর্ব বাংলাদেশ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: আলী কদর পলাশ
নির্বাহী সম্পাদক: এম হোসাইন আহমদ
সহকারী সম্পাদক: নুরনবী সোহেল
সম্পাদক ও প্রকাশ: এম.এ. রাজ্জাক খান কর্তৃক এল এন ম্যানশন তৃতীয় তলা, বাড়ী-৭৯, ব্লক এইচ, চেয়ারম্যান বাড়ী, বনানী, ঢাকা-১২১৩ হতে প্রকাশিত। সোনালী প্রিন্টিং প্রেস ১৬৭, ইনার সার্কুলার বোর্ড (ইডেন কমপ্লেক্স), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত গর্ব বাংলাদেশ
ঢাকাসহ ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস
0:00 0:00
1.0x